সারাদেশ

কালিগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আনোয়ার গ্রেফতার

কালিগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আনোয়ার গ্রেফতার

ঝিনাইদহের কালীগঞ্জে সন্ত্রাস বিরোধী আইন মামলায় ০৬নং ত্রিলোচনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসাইন (৫৮)-কে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ অক্টোবর (বুধবার) কালীগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে পূর্ব বালিয়াডাঙ্গা গ্রামের মৃত সৈয়দ আলী মীরের ছেলে মোঃ আনোয়ার হোসাইনকে আটক করা হয়। তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধনী/২০২৬) এর ৮/৯/১০/১১/১২/১৩ ধারায় মামলা রয়েছে (মামলা নং-১৯, জিআর নং-১৭৯/২৬, তারিখ: ২৮/০৮/২০২৬ খ্রি.)।
​গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া শেষে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা পুলিশ নিশ্চিত করেছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।