রাজনীতি

প্রধানমন্ত্রীর খুলনা সফর আজ

প্রধানমন্ত্রীর খুলনা সফর আজ
স্টাফ রিপোটার
মেহেদী হাসান
৫/১১/২০২৬ ইং

প্রধান মন্ত্রীর খুলনা সফর আজ
তিনি অলরেডি মোংলা পৌঁছেছেন।

সফর কর্ম সুচি ছিলোঃ
ঢাকা ত্যাগ ও যাতায়াত: প্রধানমন্ত্রী সকাল ৯টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে মোংলার উদ্দেশ্যে রওনা হবেন। এবং পরবর্তীতে সড়কপথে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
মোংলা বন্দর উন্নয়ন: মোংলা বন্দরে নতুন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং চীনা প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করবেন।
মাজার জিয়ারত: বাগেরহাট সদর উপজেলার ঐতিহাসিক হযরত খান জাহান আলী (র.) এর মাজার জিয়ারত করবেন।
নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) উদ্বোধন: দুপুরে খুলনা জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে দেশব্যাপী তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণের এই ক্রীড়া উৎসব উদ্বোধন করবেন। এই আয়োজনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় সাড়ে চার হাজার শিশু-কিশোর অংশগ্রহণ করবে।
খুলনা শহরের প্রস্তুতি ও সৌন্দর্যবর্ধন
পরিচ্ছন্নতা ও গ্রাফিতি: প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে খুলনা শহরকে বিশেষভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। শিববাড়ী মোড় থেকে রেলস্টেশনের প্রধান ফটক পর্যন্ত দেয়ালে জুলাইয়ের গণ-অভ্যুত্থানের স্মৃতি, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিকৃতি, সুন্দরবন ও রয়েল বেঙ্গল টাইগারসহ খুলনার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরে দৃষ্টিনন্দন গ্রাফিতি আঁকা হয়েছে।
তোরণ ও ব্যানার বর্জন: বিগত সরকার প্রধানদের সফরের মতো এবার যত্রযত্র তোরণ, ব্যানার বা দলীয় ফেস্টুন লাগানো হয়নি; বরং আগের লাগানো কিছু বিলবোর্ড ও তোরণও সরিয়ে ফেলা হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থা: খুলনা ও বাগেরহাটে এসআরবি-৬ (Special Response Battalion), বম্ব ডিসপোজাল টিম এবং কে-৯ ডগ স্কোয়াডসহ আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর ও নিছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।