কোম্পানীগঞ্জে জামায়াতের বাছাইকৃত কর্মীদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
মোহাম্মদ উল্যা
বিশেষ প্রতিনিধি:
কোম্পানীগঞ্জ নোয়াখালী
বাংলাদেশ জামায়াতে ইসলামী কোম্পানীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বাছাইকৃত কর্মীদের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ অক্টোবর ২০২৬) সকালে বসুরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোম্পানীগঞ্জ উপজেলা কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি জিয়াউল হক জিয়ার সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা শাখার সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন নোয়াখালী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ইসমাইল হোসেন মানিক। এ ছাড়া দারসুল হাদিস পেশ করেন আলমগীর মুহাম্মদ ইউছুপ।
বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদার, কর্মীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি এবং নৈতিক ও আদর্শিক মানোন্নয়নে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।