বিশেষ প্রতিবেদন

মানবিক অনন্য দৃষ্টান্ত বিছানায় শয্যাগত অসহায় বয়স্কদের পাশে বানিয়াবহু গ্রামের এক ঝাঁক সমাজসেবক ঝিনাইদহ

মানবিক অনন্য দৃষ্টান্ত বিছানায় শয্যাগত অসহায় বয়স্কদের পাশে বানিয়াবহু গ্রামের এক ঝাঁক সমাজসেবক ঝিনাইদহ


অসুস্থতা আর বৃদ্ধ বয়সে যখন মানুষ একা হয়ে পড়ে, ঠিক তখনই পরম মমতার হাত বাড়িয়ে দিলেন ঝিনাইদহ সদর উপজেলার বানিয়াবহু গ্রামের একঝাঁক তরুণ ও সমাজসেবক।

গ্রামের দীর্ঘদিন ধরে শয্যাগত, আর্থিকভাবে অসচ্ছল বয়স্ক মানুষের ঘরে ঘরে গিয়ে চিকিৎসার খোঁজখবর নেন তারা। শুধু খোঁজখবর নেওয়াতেই সীমাবদ্ধ থাকেননি—তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছে তাজা ফলমূল, প্রয়োজনীয় শুকনো খাবার, চিকিৎসাসামগ্রী/ওষুধ এবং নগদ অর্থ।

পরম স্নেহে এই উপহার ও ভালোবাসা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অসুস্থ প্রবীণরা। চোখের কোণে জমে থাকা অশ্রু আর মুখভরা সন্তুষ্টির হাসি বলে দিচ্ছিল, এ যেন কত বড় এক স্বস্তি!

আজকের এই মহান মানবিক উদ্যোগের নেতৃত্বে ছিলেন বানিয়াবহু গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও ঢাকার ডিজি অফিসে কর্মরত সবুর হোসেন এবং গ্রামের আরেক কীর্তিমান সন্তান সাখাওয়াত।

এছাড়াও এ সময় এলাকার শিক্ষক, সাংবাদিক সহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে উৎসাহিত করেন এবং সরাসরি এই সেবা কার্যক্রমে অংশ নেন।

কর্মস্থলে বা কাজের সূত্রে বাইরে থাকলেও নিজের শেকড় ও গ্রামের মানুষের দুঃখ-কষ্টে তাঁরা সবসময় এগিয়ে আসেন। এলাকার যেকোনো সামাজিক ও মানবিক কাজে নিঃস্বার্থভাবে পাশে দাঁড়িয়ে ইতোমধ্যে সাধারণ মানুষের পরম ভালোবাসা ও প্রশংসা কুড়িয়েছেন তাঁরা।

সদাশয় এই সমাজসেবকদের মানবিক যাত্রায় আমাদের আন্তরিক সালাম ও শুভকামনা। বানিয়াবহু গ্রামের এই ভালোবাসার বন্ধন অটুট থাকুক চিরকাল!