সারাদেশ

বাজিতপুর মাধ্যমিক বিদ্যালয়ে জামায়াতের কর্মী সমাবেশ ও কোনাকোলা বাজারে বিএনপি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

বাজিতপুর মাধ্যমিক বিদ্যালয়ে জামায়াতের কর্মী সমাবেশ ও কোনাকোলা বাজারে বিএনপি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
যশোরের মনিরামপুর বাজিতপুর মাধ্যমিক বিদ্যালয়ে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জামায়াতের কেন্দ্রীয় কর্মসূচি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে ২৪ অক্টোবর সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির ফজলুর রহমান। ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল আজিজের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি সাইফুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি খলিলুর রহমান। উপজেলা আমীর সরকারের সমালোচনা করে বলেন নির্বাচনে হ্যাঁ পক্ষে ভোট চাওয়া দলটি নির্বাচনের পর গণভোটের রায় বাস্তবায়নে অস্বীকার করছে।
পরে খাটুয়াডাঙ্গা বাজারে লংমার্চ কর্মসূচিকে স্বাগত জানিয়েছে মিছিল করেছে। মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমির লেয়াকত আলী।

অন্যদিকে বিএনপি কোনাকোলা বাজারে ১৪নং দুর্বডাঙ্গা ইউয়নিয়নে সারের ডিলারশিপ নিয়োগকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। অভ্যন্তরীণ কোন্দলের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মূলত দীর্ঘদিনের ত্যাগী নেতা-কর্মীদের বঞ্চিত করে দলের প্রভাবশালী নেতারা স্বজনপ্রীতি, অনিয়ম ও ক্ষেত্রবিশেষ আওয়ামীলীগ কেন্দ্রিক লোকদের ডিলারশিপ দেওয়ার অভিযোগে এই রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। উপজেলার দুর্বাডাঙ্গা ইউনিয়নে মা*দ*ক ব্যবসায়ীর স্ত্রীর নামে সারের ডিলারশিপ দেওয়ার প্রতিবাদে একপক্ষ মানববন্ধন করেছে। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি হারুন অর রশিদ, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, সাবেক ছাত্রনেতা ও বিএনপির নেতা নাজমুল হক টিটো, আব্দুল মান্নান, ফারুক হোসেন, মহাতাপ উদ্দিন, হাসানুর রহমান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কবির হোসেনসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। মানববন্ধনে নেতৃবৃন্দ মা*দ*ক ব্যবসায়ীর স্ত্রীর নামে দেওয়া ডিলারশিপ দ্রুত বাতিলের দাবী করেন।

অন্যপক্ষ মানববন্ধনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে। মিছিল বাজার প্রদক্ষিণ শেষে ইউনিয়নের প্রধান কার্যালয়ের সামনে সমাবেশ করেছে। বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি আলতাফ হোসেন সহ বিভিন্ন নেতারা।