রাজনীতি

মণ্ডপ পরিদর্শনে এমপি টিপু

মণ্ডপ পরিদর্শনে এমপি টিপু
মান্দায় কুন্ডুপাড়া সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে এমপি ডা. ইকরামুল বারী টিপু
নওগাঁর মান্দা উপজেলায় শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে কুসুম্বা ইউনিয়নের দেলুয়াবাড়ি বাজারসংলগ্ন কুন্ডুপাড়া সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

মণ্ডপ পরিদর্শনকালে তিনি পূজার সার্বিক আয়োজন ও পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হোক—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।