সারাদেশ

গাইবান্ধা সদরে পূর্ব শত্রুতা ও ঝগড়ার জেরে দম্পতিকে বেধড়ক মারধর, থানায় লিখিত অভিযোগ

গাইবান্ধা সদরে পূর্ব শত্রুতা ও ঝগড়ার জেরে দম্পতিকে বেধড়ক মারধর, থানায় লিখিত অভিযোগ
📷 ছবি: সংগৃহীত
গাইবান্ধা সদরে পূর্ব শত্রুতা ও ঝগড়ার জেরে দম্পতিকে বেধড়ক মারধর, থানায় লিখিত অভিযোগ

আব্দুর রাজ্জাক সরকার স্টাফ রিপোর্টার,

গাইবান্ধা সদর উপজেলার ৫নং বল্লমঝাড় ইউনিয়নের মধ্য খোলাবাড়ী গ্রামে পারিবারিক ও পূর্ব শত্রুতার জের ধরে এক দম্পতিকে বেধড়ক মারধর ও জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. মজনু মিয়া (৩৫) নামের এক ব্যক্তি গাইবান্ধা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে পারিবারিক বিষয় নিয়ে আসামিদের সঙ্গে বাদীর কথা-কাটাকাটি হয়। এর জেরে আসামিরা অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকলে বাদী বাঁধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে ১ নম্বর আসামি আল আমিন মিয়া (২৭) দেশীয় লাঠি নিয়ে বাদীর ওপর হামলা চালায় এবং শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মারধর করে ফুলা জখম করে।

​বাদীকে বাঁচাতে তার অন্তঃসত্ত্বা স্ত্রী মোছা. শারমিন আক্তার (৩৮) এগিয়ে আসলে ২ নম্বর আসামি মোছা. পারভীন বেগম (৩৫) তাকে উল্টে ফেলে লাথি মারে এবং পেটে জখম করে। এ সময় ১ নম্বর আসামি বাদীর স্ত্রীর চুল টানাটানি করে এলোপাতাড়ি মারধর করে জখম করে। এতে বাদীর স্ত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

​পরবর্তীতে স্থানীয় লোকজন ও সাক্ষীরা এগিয়ে এসে তাদের উদ্ধার করে সিএনজি/অটোরিকশাযোগে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করায়। চিকিৎসা ও পারিাবরিক সিদ্ধান্তের কারণে থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
​স্থান: গ্রাম- মধ্য খোলাবাড়ী, ইউপি- বোয়ালী, থানা ও জেলা- গাইবান্ধা।

​বাদী (অভিযোগকারী): মো. মজনু মিয়া (৩৫), পিতা: মো. সহিদুল মিয়া।

​আসামিবৃন্দ: ১. আল আমিন মিয়া (২৭), পিতা: মো. জাব্বার মিয়া। ২. মোছা. পারভীন (৩৫), স্বামী: মো. আল আমিন মিয়া।

​ঘটনার তারিখ: ১৩/০৯/২০২৩, সকাল আনুমানিক ৯:৩০ টা।

​অভিযোগকারী মজনু মিয়া জানান, প্রতিপক্ষরা তাকে এবং তার পরিবারকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিচ্ছে এবং এলাকায় বসবাস করতে দেবে না বলে ভয়ভীতি দেখাচ্ছে। এ ঘটনায় পুলিশি তদন্তপূর্বক আসামিদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।