সারাদেশ

রাজশাহীতে ৭১০ যানবাহন চেকিং, মামলা ৮৫; আটক ৪০

রাজশাহীতে ৭১০ যানবাহন চেকিং, মামলা ৮৫; আটক ৪০
📷 ছবি: সংগৃহীত
রাজশাহীতে ৭১০ যানবাহন চেকিং, মামলা ৮৫; আটক ৪০
*মাহফুজ আহমেদ রাজশাহী*

রাজশাহীতে ৭১০ যানবাহন চেকিং, মামলা ৮৫; আটক ৪০

রাজশাহী মহানগরীতে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানজট নিরসন ও দুর্ঘটনা প্রতিরোধে বিশেষ চেকপোস্ট ও অভিযান পরিচালনা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ট্রাফিক বিভাগ ও ১২টি থানা পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকার, ইজিবাইক, অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের ৭১০টি যানবাহন চেকিং করা হয়। এ সময় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে ৮৫টি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি ৪০টি যানবাহন আটক করা হয়।
আরএমপি জানায়, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, যানজট কমানো, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং নগরবাসীর নিরাপদ চলাচল নিশ্চিত করতে এ ধরনের বিশেষ চেকপোস্ট ও অভিযান অব্যাহত থাকবে।
পুলিশের পক্ষ থেকে চালক ও পথচারীদের ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি নিরাপদ সড়ক নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।।