যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে কটূক্তি করার গুরুতর অভিযোগ উঠেছে। ওই শিক্ষক তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে আ*প*ত্তিকর মন্তব্য পোস্ট করেছেন বলে জানাগেছে।
বিষয়টি স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে জানাজানি হলে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ইতোমধ্যে ৯ নং ঝাঁপা ইউনিয়ন বিএনপির নজরে এসেছে। অভিযুক্ত শিক্ষকের এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনিয়ন বিএনপি।
শনিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব রিপনের নেতৃত্বে একটি আলোচনা সভার মাধ্যমে অভিযুক্ত শিক্ষকের দ্রুত ও দৃষ্টান্তমূলক শা*স্তি*র দাবি জানিয়েছে। রবিবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার নির্ধারিত সময়ে ঝাঁপা এলাকায় এই প্রতিবাদ কর্মসূচি পালিত হওয়ার কথা রয়েছে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং স্থানীয় প্রশাসন বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।
মনিরামপুর প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি। বিএনপি প্রতিবাদ কর্মসূচী ঘোষণা করেছে।