রাজশাহীর তানোরে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (১০) ধর্ষণচেষ্টার অভিযোগে আরমান আলী (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
*মাহফুজ আহমেদ রাজশাহী*
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দারা তাকে আটক করে পুলিশে দেন। গ্রেপ্তার আরমান আলী তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েল গুচ্ছগ্রামের মৃত সোলেমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে ওই শিশুকন্যা ও তার আড়াই বছরের ভাই ঘরে টিভি দেখছিল। এ সময় বৃদ্ধ আরমান আলী ওই শিশুর মাকে টিভিতে অনুষ্ঠান দেখার কথা বলে তাদের ঘরে ঢোকে। এ সময় তাদেরকে ঘরে রেখে শিশুর মা ছাগল আনতে মাঠে যায়। এ সুযোগে আরমান আলী ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করে পালিয়ে যায়। পরে তার মা আসলে শিশুটি তার মাকে ঘটনা খুলে বলে।

📷 ছবি: সংগৃহীত