সারাদেশ

‎কয়রায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ ‎

‎কয়রায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ ‎
📷 ছবি: সংগৃহীত
‎কয়রায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ

‎এসকে এম মহসিন রেজা
‎উপজেলা প্রতিনিধি (খুলনা)

‎খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

‎বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের প্রত্যেককে দুই বান্ডিল করে মোট ছয় বান্ডিল ঢেউটিন এবং ৬ হাজার টাকা করে মোট ১৮ হাজার টাকা নগদ অর্থ দেওয়া হয়।

‎এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল বাকী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল্লাহ আল জাবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল বাকী বলেন, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সরকার সবসময় রয়েছে। ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা ও পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

‎সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।